
ড. মো. আবদুল্লাহ আল মাসুদ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যালাবামাতে ‘রিসার্চ ইঞ্জিনিয়ার’ হিসেবে কর্মরত আছেন। তিনি এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্র হলো উদীয়মান দূষক (Emerging Contaminants) শনাক্তকরণ এবং মাটি ও পানি শোধনে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি সম্পন্ন করেছেন। তার এ পর্যন্ত ৪০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত

পিফাস মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, কারণ এগুলো শরীরে দীর্ঘদিন জমে থাকে এবং সহজে বের হয় না। গবেষণায় দেখা গেছে, পিফাস‑এর সংস্পর্শে এলে ক্যান্সার, লিভার ও কিডনির ক্ষতি, থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং শিশুদের বৃদ্ধি ও বিকাশে সমস্যা সৃষ্টি হতে পারে।

নির্বাচনের এই সময়ে ভোটারদের উচিত প্রার্থীদের প্রশ্ন করা, ‘পরিবেশ রক্ষায় আপনাদের পরিকল্পনা কী?’। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি কেবল রাস্তাঘাট বানাবেন না, বরং আমাদের সন্তানদের জন্য একটি দূষণমুক্ত পৃথিবী নিশ্চিত করার সাহস রাখবেন।